একটু সরবেন কি?
আমাকে আর সামান্যই সামনে যেতে হবে।
সেকি ! আপনি কি আমায় দেখে ত্রস্ত ?
বিব্রত হবেন না,এটাই
আমার পথ।
আমি জীবনকে উপেক্ষা করে হাটছি তারি
নির্ধারিত পথের উল্টো পথে।
পৃথিবীর মহাকর্ষীয় শক্তি অনেক আগেই
হার মেনেছে
আমার মনের মাধ্যাকর্ষণের কাছে;
আমি জীবনকে উপেক্ষা করেছি।
আমি চলছিলাম আমার নিজস্ব গতিতে
যে ভাবে আর সব মানুষ চলে,
আমি কখনো চাইনি জীবন আমার নিজস্ব
গতিতে প্রবাহিত হোক।
আমি চেয়েছি - জীবন এবং আমি একি
কক্ষপথে
অথবা নিজস্ব কক্ষপথে স্ব স্ব গরিমায়
বয়ে চলতে।
কিন্তু কোথা থেকে উটকো ঝড়ের মতো এসে
জীবন আমার পথ রোধ করেছে।
আমাকে এগিয়ে যেতে দিন
অনুগ্রহ করে ত্রস্ত হবেন না,
জীবনের কাছ থেকেই শিখেছি আমি -
কি করে ঝড়কে তুচ্ছ করে নিজ পথে এগিয়ে
যেতে হয়।
আমি দেখতে চাই -
জীবনও কি আমায় নিয়ে বিব্রত হয় আমারি
মতো?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন